,

বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল ক্রিকেটাররা

news-image

স্পের্টস ডেস্ক : গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এক বন্ধুকধারীর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর এবার বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানটিতে খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণও ছিলেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে টাইগারদের বহনকারী বিমান ইউএলের ঢাকার পথে উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিমান না ছাড়ার কারণে সবার মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়।

সকাল ৮টার সময় যাত্রীদের সবাইকে পাইলট জানান, বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। এরপর বিমান থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নামিয়ে দেয়া হয়। এ অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তাই প্রাণে রক্ষা পেয়েছেন দলের সবাই।

পরে বাংলাদেশ দলের জন্য নতুন একটি ফ্লাইট দেয়া হয়। সেটা স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু তাও উড্ডয়ন করেনি। স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইটটি কলম্বো থেকে ছেড়ে যায়। যান্ত্রিক গোলযোগের কারণে সব মিলিয়ে আড়াই ঘণ্টারও বেশি দেরি হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর