,

সন্তান প্রসবের মাত্র ১৮ দিন আগে স্ত্রীকে হ’ত্যা!

news-image

নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সন্তান প্রসবের মাত্র ১৮ দিন আগে গর্ভবতী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে মোশারফ হোসেন মুসা (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এসময় গর্ভে থাকা সন্তানেরও মৃ’ত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩টার সময় উপজেলার পাড়িয়া ইউনিয়নের মেছনী পিয়াজুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রুনা আক্তার (২৫) উপজেলার ধনতলা গ্রামের হুসেন আলীর কন্যা।

স্থানীয়দের অভিযোগ, এ হ’ত্যাকাণ্ডকে স্বাভাবিক মৃ’ত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজন। এমনকি কাউকে না জানিয়ে দ্রুত ম’রদেহকে গোসল করে দাফনের ব্যবস্থা করা, এমনকি গ্রাম্য মোড়লদের নিয়ে বিষয়টি ৫ লাখ টাকায় দফারফা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

মেয়ের মৃ’ত্যুতে মা সামশুন নিহার জানান, ছয় বছর আগে ছয় লাখ টাকা যৌতুক দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মেছনী পিয়াজুপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলের মোশারফের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেন তার মেয়ের।

তিনি বলেন, বিয়ের পর মোটরসাইকেল যৌ’তুক চাওয়াকে কেন্দ্র করে সংসারে ঝ’গড়া-বি’বাদ লেগেই ছিল। পারিবারিক ও স্থানীয় ভাবে একাধিকবার বি’চার-সা’লিশও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে আমার মেরেই ফেলল।

মেয়ের বাবা হুসেন আলী জানান, সকালে স্থানীয় মোড়লরা আমাকে চাপ প্রয়োগ করে ৫ লাখ টাকার বিনিময়ে বিয়ষটি মী’মাংসার চেষ্টা করে। আমি চাপে পড়ে লা’শ দা’ফন করতে সম্মতি দিই। কিন্তু পরে এলাকাবাসী থানায় খবর দিলে বাড়ি-ঘর ছেড়ে জামাই ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, গৃহবধুর ছোট একটা ৩ বছরের মেয়ে রয়েছে। সেই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এক বিঘা জমি মেয়ের নামে লিখে দেওয়ার শর্তে একটা মী’মাংসার প্রস্তাব ছিল দুই পরিবারের পক্ষ থেকে। এখন সেটা আর হচ্ছে না। আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে। গৃহবধুর স্বামী যদি অপরাধ করে, তাহলে শা’স্তি পাবে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক ও তদন্তকারী কর্মকর্তা আমজাদ হোসেন জানান, দা’ফনের জন্য গোসল করানো শেষ হওয়ার খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থল থেকে লা’শ উদ্ধার করে ম’র্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত গৃহবধুর পরিবারের লোকজন কোন লিখিত অ’ভিযোগ দেয়নি। গৃহবধুর লা’শ নিয়ে আসার সময় গৃহবধুর শ্বশুর বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পু’লিশ আসার খবর শুনে তারা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর