সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অংকুর শিশু কিশোর সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কাজ করে যাওয়া এ সংগঠনটির গত মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন কাচারি ভবনে নিয়মিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যসচিব করবী চক্রবর্ত্তীর প্রানবন্ত উপস্থাপনায় এবং প্রতিষ্ঠাতা ও আহবায়ক আনিছুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পর্কীয় বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যান সংসদের সভাপতি ও অংকুর উপদেষ্টা উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারী, নাগরিক কল্যাণ সংসদের সাধারন সম্পাদক ও অংকুর উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, পৌর কলেজের প্রভাষক ও অংকুর উপদেষ্টা অলক চক্রবর্ত্তী, উপদেষ্টা এ টি এম নিছার ভুইয়া, ইউনেস্কো ক্লাবের সভাপতি জনার ফারুক,ইন্টারন্যাশনাল­ ক্যাবেন্সি ওয়ান কয়েনের অধিকর্তা লোকমান হোসেন মামুন ও সিনিয়র সদস্য নিগার সুলতানা হেপি প্রমুখ।

বক্তারা উলে­খ করে বলেন যে, ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ও ধরে রাখতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।পাশাপাশি সময়োপযোগি এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

এ ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে এ আয়োজন উপভোগ করেন মনোয়ারা হাকিম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট এম এ শাহেদ, সাহিত্য একাডেমীর পরিচালক তোফাজ্জল হোসেন জিবন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্কৃতিজন মিজানুর রহমান , অনলাইন পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসেন জিহাদ, মানবাধিকার সাহিত্য পরিষদের জেলা সভাপতি কবি হাসিনা হক নুরজাহান, তিতাস বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক রফিকুল হাসান সোহাগ,বিডিক্লীন জেলা সমন্বয়ক সোহান মাহমুদ , নারীনেত্রী পপি ও অনু পারভীন, তবলাশিল্পী শংকর চন্দ্র রায় ও বাবুল মালাকার ও সঞ্জয় দাস, কন্ঠশিল্পী বাছির উদ্দিন,সুব্রত সাহা,অক্টোপ্যাডিস্ট বিপু মুন্সী, নাসির উদ্দিন সরকার হেড মাস্টার, সাংবাদিক রাফাতুল ইসলাম উদয়, সদস্য সাংবাদিক আরিফুল হক জুয়েল,শাহ আলম বক্স, ঝর্না আক্তার ও নাহিয়ান ভুইয়া রাফীসহ জেলার প্রখ্যাত কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঙ্গীত পবিবেশন করেন কন্ঠশিল্পী সাজ্জাদ হোসেন হেলাল, আনিছুল হক রিপন, জয়নাল আবেদীন,মোঃ শাহজাহান, অরুপ রায় অপু, করবী চক্রবর্ত্তী, খোরশেদুল আলম, নিগার সুলতানা হেপি, তসলিম খাঁন, মনির হোসেন ও শিশুশিল্পী নুহা।তবলায়সুদীপ্ত সাহা মিঠু, প্রদীপ কুমার মিত্র ওদেবাশীষ চক্রবর্ত্তী দেবু।