,

ব্রাহ্মণবাড়িয়ার চারটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালকে জরিমানা

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু সনাক্তে রক্ত পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র চাইতে অতিরিক্ত টাকা রাখার অভিযোগে চারটি বেসরকারী হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তনিমা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভ্রাম্যমান আদালত ডেঙ্গুর পরীক্ষা নির্ণয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ রাখার দায়ে হাসপাতাল রোডের সুপার ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টার, একই রোডের মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার, কুমারশীল মোড়ের নাজ মেডিকেল হল ও ডাঃ ফরিদুল হুদা রোডের হোপ ডায়াগনষ্টিক সেন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট তনিমা আফরোজ বলেন, ডেঙ্গুর পরীক্ষা নির্ণয়ে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এসব পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য নেয়ার দায়ে চারটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি হাসপাতালে যেন সরকার নির্ধারিত মূল্য তালিকা টানিয়ে রাখে সেজন্য তাদেরকে সর্তক করা হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে রাস্তা ও বাসার পাশে জমে থাকা অপ্রয়োজনীয় পানি অপসারনের জন্যে অভিযান চালনা করা হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে অভিযান চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর