,

রং নাম্বারে প্রেম, আসাম থেকে পালিয়ে বিহারে বিয়ে; অতঃপর ট্রেন ট্রাজেডি

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতের আসামের তিনসুকিয়ার বাসিন্দা ১৮ বছর বয়সী বেবি। বাবা তিনসুকিয়া পৌরসভায় চাকরি করেন। সুখেই কাটছিল দিনরাত। কিন্তু রং নাম্বারের কলে বদলে গেল জীবন। পরিচয় হয় হীরা (২৫) নামের এক ব্যক্তির সঙ্গে। তারপর শুরু প্রেমে। সেখানেই থেমে নেই তাদের সম্পর্ক। আসাম থেকে পালিয়ে গিয়ে বিহারের একটি মন্দিরে বিয়েটাও করে ফেলেন। এরপরই শুরু বিপত্তি।

ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তিন মাস ধরে এক অজানা নাম্বার থেকে ফোন আসছিল বেবির নাম্বারে। দিনকয়েক পর হীরার সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। পরে ২৬ জুলাই হীরা তিনসুকিয়ায় পৌঁছায় এবং বেবি তার সঙ্গে পালিয়ে যান। পরের দিন পৌঁছায় পাটনায়। দু’দিন সেখানকার একটি হোটেলে থেকে ২৯ জুলাই তারা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেন।

মঙ্গলবার তারা মোরাদাবাদগামী একটি ট্রেনে উঠেছিল বলে জানান বেবি। তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তার স্বামী হীরা। এরপর তিনি নিজেও ঝাঁপিয়ে পড়েন রেলের ট্র্যাকের উপর। ফতেগঞ্জে রেলের ট্র্যাকে পড়েছিল মেয়েটি। তার পাশেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তার স্বামী।

দেশটির রেলওয়ের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতের জিআরপি। মেয়েটিকে লখনউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর