,

লক্ষাধিক হাজি পৌঁছেছেন সৌদিতে, মারা গেছেন ২৪ জন

news-image

এবছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ থেকে এবছর হজে যাচ্ছেন মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন।

এরমধ্যে এক লাখ ২ হাজার ৪৬৭ জন হজযাত্রী চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদী আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদী এয়ার লাইন্সের মাধ্যমে এই হজযাত্রীরা মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত সৌদী আরবে পৌঁছেছেন বলে ঢাকার আশকোনাস্থ হজ অফিস সূত্র নিশ্চিত করেছেন।

তবে এখনো যাওয়ার অপেক্ষায় রয়েছেন প্রায় ২৫ হাজার হজযাত্রী। আগামী ৫ আগস্ট শেষ হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। এদিকে গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত যারা সৌদীতে পেীঁছেছেন তাদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ইন্তেকাল করেছেন ২৪ জন হজযাত্রী।

ঢাকার হজ অফিস সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদী এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক প্রদেয় তথ্য থেকে আমাদের হজ অফিসে প্রতিদিন যে রেকর্ড মেইনটেইন করা হয় তাতে দেখা যায়, দুটি এয়ারলাইন্সের মাধ্যমে ইতোমধ্যে সৌদী আরবে পৌঁছে গেছেন এক লাখ ২ হাজার ৪৬৭ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬ হাজার ৯১৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৫ হাজার ৫৫১ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদী এয়ারলাইন্স এর মাধ্যমে হজযাত্রীরা সৌদী আরবে যাচ্ছেন। এ পর্যন্ত বিমানের ১৫২টি ফ্লাইট এবং সোৗদী এয়ারলাইন্সের ১৩৯টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করেছে। দুটি এয়ারলাইন্সের মোট ২৯১টি ফ্লাইট ঢাকা থেকে হজযাত্রী নিয়ে সৌদীতে গেছে।

এদিকে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস সূত্র জানায়, এ পর্যন্ত হজে গিয়ে সৌদী আরবে ইন্তেকাল করেছেন বাংলাদেশের ২৪ জন হাজী। এদের মধ্যে পুরুষ হাজী মারা গেছেন ২১ জন আর নারী হাজী ৩ জন। সূত্র অরো জানায়, মারা যাওয়া হাজীদের মধ্যে মক্কায় মারা গেছেন ২০ জন, মদিনায় ৩ জন আর জেদ্দায় মারা গেছেন একজন হাজি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা