,

কুয়েতে হাত পা বেঁধে প্রবাসী বাংলাদেশিকে বেধড়ক মা’রপিট

news-image

আন্তর্জাতিক ডেস্ক| মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক বাংলাদেশির হাত-পা বেঁধে বে’ধড়ক মা’রপিটের পর তার কাছে থাকা টাকা ও আইডি কার্ড লুট করে নিয়েছে অজ্ঞাতনামা দু’র্বৃত্তরা। বুধবার কুয়েতি দৈনিক আল-রাইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এক বাংলাদেশিকে বে’ধড়ক মা’রপিটের পর তার কাছ থেকে ১০০ কুয়েতি দিনার (বাংলাদেশি প্রায় ২৭ হাজার ৭৪২ টাকা) ছি’নতাই করেছে অজ্ঞাতনামা চার দু’র্বৃত্ত। পুলিশ ওই দুর্বৃত্তদের ধরতে অভিযান পরিচালনা করছে।

পুলিশের কাছে দায়েরকৃত অভিযোগ বাংলাদেশি ওই প্রবাসী বলেছেন, তিনি কুয়েতের একটি পাবলিক পার্কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ চার দু’র্বৃত্ত তার ওপর হা’মলা চালায়। তাকে প্রচণ্ড মা’রধরের পর সঙ্গে থাকা আইডি ও একশ’ কুয়েতি দিনার ছিনিয়ে নেয় দু’র্বৃত্তরা।

পরে তার হাত ও পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তাকে উ’দ্ধার করেন। পুলিশ সন্দেহভাজন দু’র্বৃত্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর