,

ডেঙ্গু পরীক্ষা : ৫০০ টাকার ফি সিএসসিআর নিল ১২০০!

news-image

চট্টগ্রামে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে নগরের সিএসসিআর ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে নগরের গোলপাহাড় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য “ফি” নির্ধারণ করে দিয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের লিখিত অভিযোগ করেন দুইজন গ্রাহক। স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত ফি ৫০০ টাকা হলেও অভিযোগকারী একজনের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা ফি আদায় করা হয়। এ কারণে সিএসসিআর ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর