,

দিনাজপুরে লিটন দাসের বৌ-ভাত

news-image

জেলা প্রতিনিধিঃ বিশ্বকাপের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার জন্য বাংলাদেশ দল এখন রয়েছে শ্রীলঙ্কায়। কিন্তু এই সিরিজে অংশ নিতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান লিটন কুমার দাস। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য তিনি রয়ে গেছেন দেশে।

২৮ জুলাই জীবনের দ্বিতীয় ইনিংস (বিয়ে) শুরু করেছিলেন দিনাজপুরের ছেলে। ওইদিন সকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে তার বিয়ে সম্পন্ন হয়।

রাজধানীতে বিয়ে সম্পন্ন হলেও নিজের জেলা শহর দিনাজপুরে তিনি বুধবার আয়োজন করেন বৌ-ভাত অনুষ্ঠান। দিনাজপুরের গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

লিটনের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাস এবং সঞ্চিতের আশীর্বাদ সম্পন্ন হয়। ওই সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্শীবাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর