,

ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করতে পারবে না পুলিশ: হাইকোর্ট

news-image

গাড়ি রিকুইজিশনের ব্যাপারে পুলিশকে ৯ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এতে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষে ছিলেন আইনজীবী মোশতাক হোসেন। পরে মনজিল মোরসেদ বলেন, এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে নয় দফা নির্দেশনা দিয়েছেন আদালত। সেগুলো হলো-

১. যে কোনো গাড়ি অবশ্যই রিকুইজিশন জনস্বার্থে করতে হবে। যদি কেউ না করে সে অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

২. রিকুইজিশনকৃত গাড়ি কোনো পুলিশ কর্মকর্তা তার ব্যক্তিগত বা পরিবারের কাজে ব্যবহার করতে পারবেন না। করলে অসদাচরণের জন্য ব্যবস্থা নিতে হবে।

৩. ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না।

৪. রিকুইজিশনকৃত গাড়ির ব্যাপারে প্রত্যেক পুলিশ স্টেশনে তালিকা সংরক্ষণ করতে হবে।

৫. রিকুইজিশনের ব্যাপারে যেকোনো অভিযোগ পুলিশ কমিশনার তদন্ত করে ব্যবস্থা নিবেন।

৬. রিকুইজিশনকৃত গাড়ির কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে, গাড়ির পেট্রোল খরচ বহন করতে হবে এবং চালকদের খাবার খরচ দিতে হবে।

৭. ছয় মাসের মধ্যে একই গাড়ি দ্বিতীয়বার রিকুইজিশন করা যাবে না।

৮. কোনো গাড়িতে নারী, শিশু ও রোগী থাকলে তা রিকুইজিশন করা যাবে না।

৯. পুলিশ কমিশনার একটি সার্কুলার ইস্যু করে সকল পুলিশ কর্মকর্তার নিকট প্রেরণ করবে এবং নির্দেশনা মানা নিশ্চিত করতে হবে।

আদালত মামলাটি চলমান রেখেছেন বলেও জানিয়েছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

প্রসঙ্গত, ডিএমপি অধ্যাদেশের ১০৩ (ক) ধারার অধীনে পুলিশ গাড়ি রিকুইজিশনের বিধান নিয়ে ২০১০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। এর প্রেক্ষিতে ওই বছরের ২৩ মে রুল জারি করে করা হয়। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর