,

জাকির নায়েককে ‘অনাহূত’ বললেন মাহাথির, রাখতে চান না মালয়েশিয়ায়

news-image

আলোচিত-সমালোচিত ভারতীয় ধর্মীয় বক্তা জাকির নায়েককে নিজেদের দেশে রাখতে চায় না মালয়েশিয়া। তাকে ‘অনাহূত অতিথি’ এবং ‘কট্টর’ সম্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অন্য কোনো দেশ তাকে নিতে চায় না বলেই রাখতে হচ্ছে।

তুরস্কের আন্তর্জাতিক নিউজ চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে ৯৪ বছর বয়সী মাহাথির বলেন, ‘জাকিরের কট্টর দর্শন আমার দেশের জন্য হুমকি।’ অথচ গত জুনে তিনি ভিন্ন কথা বলেছিলেন।

‘আমাদের দেশে ভিন্ন ভিন্ন বর্ণের, ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না ধর্ম সম্পর্কে যার কট্টর চিন্তাভাবনা রয়েছে,’ জানিয়ে মাহাথির বলেন, ‘তাকে আবার অন্য কোথায়ও পাঠানো কঠিন। কারণ অনেক দেশ তাকে চায় না।’মাহাথির জানান, আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল তার জন্য রেড নোটিশ জারি করতেও রাজি হয়নি।

নিজের বক্তৃতা নিয়ে ২০১৬ সালে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন জাকির নায়েক। সে সময় তার বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থাকে উসকে দেওয়ার অভিযোগ তুলেছিল ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি।

অভিযোগ ওঠার পর ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যেতে বাধ্য হন জাকির নায়েক। ভারতে মামলা হওয়ার পর জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় তৎকালীন নাজিব রাজাক সরকার। এরপর থেকে তিনি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর