‘স্বাভাবিক মৃত্যু’ হয়ে গেলো হ’ত্যা, একমাস পর কবর থেকে বৃদ্ধের লা’শ উত্তোলন
সিরাজগঞ্জের শাহজাদপুরে মৃত্যুর ১ মাস পর আদালতের নির্দেশে উত্তোলন করা হলো এক সাবেক কাষ্টমস কর্মকর্তার হাজী মোশারফ হোসেন (৮০) লা’শ। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের উপস্থিতিতে এ লা’শ উত্তোলন করা হয়। মৃ’ত মোশারফ শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া গ্রামের মৃ’ত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, সাবেক কাষ্টমস কর্মকর্তা হাজী মোশাররফ হোসেন পরিবার নিয়ে খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার ছোট বয়ড়া পুজাখোলা গ্রামে থাকতেন। গত ৩০ জুন সকালে ৬টায় মোশাররফ হোসেনকে মৃ’ত অবস্থায় বিছানাতে পায় তার স্ত্রী হাজী নুরুন্নাহার। পরিবারের সদস্যরা স্বাভাবিক মৃত্যু ভেবে ৮০ বছরের বৃদ্ধের লা’শ জন্মভূমি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নিয়ে এসে দা’ফন করে স্বজনরা।
কিন্তু মৃত্যুর কিছুদিন পর গত ৬ জুলাই প্রতিবেশীর সিসি ক্যামেরায় ধরা পড়ে বাড়ির ভেতরে প্রতিবেশী এক চোরের তৎপরতা। চোরের নাম শেখ হাসান (২২), সে একই গ্রামের মোঃ হান্নান শেখের ছেলে।
এ ঘটনায় গত ৯ জুলাই মৃ’ত মোশাররফ হোসেনের পরিবারের লোকজন ও এলাকাবাসী চোরকে ধরে পুলিশে দেয় তারা। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়ার চোর হাসান স্বীকার করে চুরি করতে ঢুকলে বৃদ্ধ মোশাররফ হোসেন দেখে ফেলে। তখনই মোশাররফ হোসেনকে গ’লায় গামছা পেঁ’চিয়ে ‘হত্যা করেন তিনি। এদিকে ‘স্বাভাবিক মৃত্যু নয়, হ’ত্যা করা হয়েছে’ জানতে পেরে সেদিনই মৃ’ত মোশাররফ হোসেনের মেয়ে জামাই রুহুল কুদ্দুস তালুকদার বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।
এরই পরিপ্রক্ষিতে আজ বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহ মখদুম ক’বরস্থান থেকে নির্বাহী ম্যাজিসেট্রট ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের উপস্থিতিতে সকাল ১১টায় কবর থেকে লা’শটি উত্তোলন করা হয়। এসময় মলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই সোবাহান, এসআই শাহজাহানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোবাহান জানান, লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ম’য়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











