সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে চার অপহরণকারী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : অপহৃত ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল সোহেল মিয়া(৪০),আবদুর রাজ্জাক টিু(৩৫),মনতাজ মিয়া(৪৫) ও জুলহাস মিয়া(৪৫)। আজ বুধবার বিকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসিরনগর উপজেলা সদরের টেকানগর এলাকা থেকে ভিকটিম গফুরগাওরের মোঃ ওমর ফারুক(৩০) ও পাপন(২৫)কে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে।

উল্লেখ্য,২৯ জুলাই রাতে গার্মেন্টস কর্মী মোঃ ওমর ফারুক ভালুকা থেকে বের হওয়ার পর একদল অপহরণকারী অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মঙ্গলবার সকালে পহরণকারীরা মোবাইল ফোনে তার বন্ধুর মাধ্যমে ভিকটিমের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপন দাবি করে সরাইল বিশ্বরোড আসতে বলে।

এবিষয়ে ওমর ফারুকের পরিবার গফুরগাওঁ থানায় একটি জিডি করেন। পরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত কবির হোসেন ও সাব-ইন্সপেক্টর কাওসার হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। নাসিরনগর থানার ওসি তদন্ত কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক