,

বিপিএলে ঢাকা ছেড়ে ‘নতুন’ দলে সাকিব

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে নতুন দলে নাম লিখিয়েছেন বাংলাদেশে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ২০১৬ বিপিএল থেকে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা সাকিব সামনের আসরে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।রংপুর রাইডার্সের এক বিশ্বস্ত সূত্র দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছে। সাকিবকে দলে নিয়ে রংপুর তাদের আইকন খেলোয়াড় মাশরাফি বিন মোর্ত্তজাকে ছেড়ে দিয়েছে।

তিন আসরে সাকিব ঢাকার হয়ে নজরকাড়া সাফল্য এনে দিয়েছেন। ২০১৬ সালে সাকিবের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা, পরের দুই আসরে দলকে ফাইনালে নিয়ে গেলেও চ্যাম্পিয়ন করতে পারেননি সাকিব।এর আগে গত শনিবার বোর্ড মিটিং শেষে বিপিএলের সপ্তম আসরের দিন-তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছর ডিসেম্বরের ৩ তারিখ উদ্বোধন হবে এবারের আসর। তবে খেলা শুরু হবে উদ্বোধনের তিনদিন পর। অর্থ্যাৎ ৩ ডিসেম্বর উদ্বোধন হয়ে আসরের খেলা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর