,

কে দেশে, কে বিদেশে তা বিষয় নয় : স্বাস্থ্যমন্ত্রীর বিষয়ে কাদের

news-image

রাজধানীসহ সারাদেশে মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। এ পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তবে এরই মধ্যে সপরিবারে স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর রয়েছে, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কি-না সেটাই বিষয়।

বুধবার রাজধানীর জিগাতলায় তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে কাদের বলেন, কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে বলে আশা তার।

তিনি আরও বলেন, পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর