সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিন্নির স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন আদালতে

news-image

রিফাত হ’ত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আ’সামি বনে যাওয়া আয়শা সিদ্দিকা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন আদালতে এসে পৌঁছেছে। বুধবার সকালে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়।

এ বিষয়ে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নি আদালতে দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের শুনানির জন্য আবেদন করেছেন। আবেদনটি আজ সকালে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে পৌঁছেছে। কিন্তু মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে থাকায় এ বিষয়ে আজ কোনো শুনানি হয়নি।

এদিকে রিফাত শরীফ হ’ত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে জেলহাজতে থাকা ১৪ অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার দিন ধার্য থাকায় বুধবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালতে কার্যক্রম শেষে সব অভিযুক্তকে আবার জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে মামলার অপর আইনজীবী অ্যাডভোকেট গোলামা মোস্তফা কিসলু বলেন, মামলার দিন ধার্য থাকায় রিফাত হ’ত্যাকা’ণ্ডে গ্রেফতার ১৫ অভিযুক্তের মধ্যে ১৪ অভিযুক্তকে আজ সকালে আদালতে হাজির করে পুলিশ। এ মামলার রাতুল নামের এক অভিযুক্ত কিশোর হওয়ায় সে বরিশালের একটি শিশু কিশোর সংশোধনাগারে রয়েছে। তাই তাকে আদালতে হাজির করা হয়নি।তিনি আরও বলেন, এ মামলায় সন্দেহভাজন গ্রেফতার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শেষে জেল হাজতে থাকা সাইমুন ও শ্রাবনের জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তাদের আইনজীবীরা।

এছাড়া সাইমুনের আগামী সাত তারিখ থেকে অনার্স পরীক্ষা শুরু হবে। তাই তিনি যেন কারা কর্তৃপক্ষের মধ্যে পরীক্ষায় অংশ নিতে পারেন, এজন্য আদালতে একটি আবেদন করা হয়। পরে আদালতে এ আবেদনটি মঞ্জুর করেন। আগামী ১৪ আগস্ট এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

রিফাত শরীফ হ’ত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড’ ব’ন্দুকযু’দ্ধে নি’হত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত এ মামলার এজহারভুক্ত সাতজন আ’সামি এবং হ’ত্যায় জড়িত সন্দেহে আরও আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার এই ১৫ জনের সবাই রিফাত হ’ত্যাকা’ণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর এ মামলার এজহারভুক্ত চারজন অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী