,

ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ আগের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তারা হারালো আরেক শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে। মঙ্গলবার বিলারকের টবি হায়ে ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচে ম্যান ইন ব্লুদের ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট তালিকায় এক নাম্বারে উঠে এসেছে টাইগার যুবারা।

এই জয়ে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৭। পয়েন্ট তালিকায় তাদের ঠিক পরেই রয়েছে ভারত। আর সবার নিচে ইংল্যান্ড। ত্রিদেশীয় এই সিরিজে প্রতি দল আটটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দলের ফাইনাল হবে ১১ আগস্ট।ভারতের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ভারত ব্যাটিংয়ের সুযোগ পায় ৩৬ ওভার, ৫ উইকেট হারিয়ে দাঁড় করায় ২২১ রানের পুঁজি।

ভারতকে দারুণ শুরু এনে দেন ৪৪ রান করা কামরান ইকবাল। এরপর প্রাগনেশ কানপিলভার ৫৩ বলে ৬৯ আর ভারতীয় দলপতি ধ্রুব জুভেল ৬৬ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি পায় দলটি। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন শরিফুল ইসলাম।

এরপর আবারও বৃষ্টি নামায় বাংলাদেশের যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২১৮ রানের। শুরুতেই উইকেট হারালেও ঝড়ো সূচনা করে টাইগাররা। ৬ ওভারেই ১ উইকেটে ৪৭ রান তুলে ফেলে তারা। সপ্তম ওভারে এসে আউট হন মাহমুদুল হাসান (২০)।

ওপেনার পারভেজ ইমন মাত্র ৪০ বলেই ফিফটি তুলে নেন। তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। তবে এরপর দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টানা দুই ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান পারভেজ (৪৫ বলে ৫১), তৌহিদ (৩৭ বলে ৩০) এবং শাহাদাত হোসেন (১)।

পরের দায়িত্বটা বলতে গেলে একাই সেরেছেন দলের অধিনায়ক আকবর আলি। ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যান একপ্রান্ত আগলে রেখে দলকে একেবারে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে গেছেন। ৩৬ বলে ৪৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আকবর, যে ইনিংসটি তিনি সাজান ৫টি বাউন্ডারি আর ২টি ছক্কায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর