,

অভিনেত্রী টয়া বিয়ে করেছেন?

news-image

বিনোদন প্রতিবেদক : বর-কনের সাজে বসে আছেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতার রানারআপ অবাক এবং এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিন টয়া। তবে কি তারা বিয়ে করেছেন? খোঁজ নিয়ে জানা গেল, নাটকের প্রয়োজনে তাদের বর-কনে হতে হয়েছে। নাটকের নাম ‘গল্পগুলো এমন হোক’। মেহেদী হাসান সজীবের রচনায় এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। এতে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে আমরা নাটকটির দৃশ্যধারণ শেষ করেছি। নাটকে গল্পের মধ্যে অন্য একটি গল্প তুলে ধরা হয়েছে। গল্পটি এমন ভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হবে এটিই মূল গল্প।’

গল্প প্রসঙ্গে সৈয়দ শাকিল আরও বলেন, ‘আমরা আসলে এমন অনেক কিছুর মুখোমুখি হই, যা আমরা চাই না। তখন প্রায়ই বলে উঠি, গল্পটা এমন হোক বা এমন হলে ভালো হয়। নাটকের এমনই এক গল্প আমরা বলতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ দৃক প্রযোজনায় ‘গল্পগুলো এমন হোক’ নাটকটি প্রচার হবে আসছে ঈদে চ্যানেল নাইনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর