মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুজ্বর আক্রান্তদের করণীয়

news-image

স্বাস্থ্য ডেস্ক : ডেঙ্গুজ্বর সাধারণ জ্বরের মতোই ভাইরাসজনিত ((অ.অবমুঃর ভাইরাস) জ্বর। এডিস মশার কামড়ে এ ভাইরাস মানবদেহে প্রবেশ করে। তবে টাইফয়েড কিংবা সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গুজ্বরের পার্থক্য হলো ডেঙ্গুজ্বরে আক্রান্ত ব্যক্তি প্রথম দিন থেকেই প্রচণ্ড জ্বরে ভুগে থাকেন। লক্ষণ এবং জ্বরের তীব্রতার ওপর ভিত্তি করে ডেঙ্গুজ্বরকে দুভাগে ভাগ করা যায়। যেমন-সাধারণ ডেঙ্গুজ্বর ও রক্তপাতযুক্ত ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের লক্ষণগুলো হলো-হঠাৎ করে তীব্র জ্বর এবং জ্বর ২-৭ দিন স্থায়ী হওয়া, তীব্র মাথাব্যথা, চোখের পেছনের অংশে ব্যথা, জ্বরের পাশাপাশি পুরো শরীরে লালচে ফুসকুড়ি ওঠা, সারা শরীরে তীব্র ব্যথা, সঙ্গে কোমরেও ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, ত্বকে র‌্যাশ কিংবা লাল দানা ওঠা ইত্যাদি। রক্তপাতযুক্ত ডেঙ্গুজ্বরের লক্ষণগুলো হলো-২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর। সঙ্গে নাক, মুখ কিংবা বমির সঙ্গে রক্ত যাওয়া, জ্বরের পাশাপাশি বুক বা পেটে পানি জমে যাওয়া ইত্যাদি। এসবের যে কোনো একটি দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

করণীয় : ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীকে চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। অ্যাসপিরিন অথবা অন্য কোনো জ্বর বা ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে, ডেঙ্গুজ্বরে অ্যান্টিবায়োটিক কোনো সাহায্য করে না। জ্বর কমাতে রোগীকে প্যারাসিটামল সেবন করতে হবে। ডেঙ্গুজ্বরের রোগীকে বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। যেমন-পানি, খাবার স্যালাইন, স্যুপ, দুধ, তাজা ফলের রস ও শিশুকে মায়ের দুধ ইত্যাদি রোগীর জন্য উপকারী।

অনেক সময় শরীরে বেশি তাপমাত্রার কারণে দেহে পানিশূন্যতা দেখা দেয়। এতে কোষের ভেতরের তরল কমে যাওয়ায় কোষের চারপাশের রক্তনালিতে চাপ পড়ে। ফলে দেহের ভেতর শুরু হয় অভ্যন্তরীণ রক্তক্ষরণ। এতে রক্তের প্লেটলেট বা অনুচক্রিকা কমতে থাকে। এ অনুচক্রিকা কমার কারণে দেহে রক্ত জমাট বাঁধতে পারে না। ফলে রক্তক্ষরণ বাড়তেই থাকে। দেহে এভাবে প্লাটিলেট কমতে থাকলে একসময় শক সিনড্রোমের কারণে রোগীর মৃত্যু হতে পারে। জ্বরের ৪ থেকে ৫ দিন পর সিবিসি এবং প্লাটিলেট টেস্ট করাতে হবে।

এর আগে টেস্ট করালে রিপোর্টে ডেঙ্গু রোগের জীবাণু ধরা নাও পড়তে পারে। সাধারণত প্লাটিলেট কাউন্ট এক লাখের কম ডেঙ্গু হলে ভাইরাসের কথা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। ডেঙ্গু অ্যান্টিবডির পরীক্ষা ৫ থেকে ৬ দিন পর করা যেতে পারে। এটি রোগ শনাক্তকরণে সাহায্য করে। প্রতিদিন রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তের প্লাটিলেটের মাত্রা জানতে হবে ও প্রয়োজনে বাইরে থেকে প্লেটলেট সরবরাহ করতে হবে। সঠিক চিকিৎসায় রোগী মারা যায় না। তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা নিন।

লেখক : ডা. মো. ছায়েদুল হক

চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন

প্রাক্তন সহযোগী অধ্যাপক, জাতীয় চক্ষুবিজ্ঞান প্রতিষ্ঠান ও হাসপাতাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক