,

তৃতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন বুধবার।আজ সকাল নয়টা থেকে দেওয়া হচ্ছে ৯ আগস্টের টিকিট। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে।

তবে কাঙ্ক্ষিত টিকিট পেতে গতকাল মঙ্গলবার বিকেল ও মধ্যরাত থেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় করতে থাকেন টিকিটপ্রত্যাশীরা।

এদিকে সকাল ছয়টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। তবে অ্যাপের মাধ্যমে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ জানিয়েছে টিকিটপ্রত্যাশীরা। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও তা খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ তাদের।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নয়টি কাউন্টার থেকে দুটি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। তবে এরই মধ্যে শেষ হয়ে গেছে সিলেট রুটের সব টিকিট। একজন ব্যক্তি কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকিট।

রেলওয়ের তথ্যমতে, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।

ঈদুল ফিতরের মতো এবারও ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। আর কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর