,

ডেঙ্গুতে এবার নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর আক্তার নীলা (৩৩) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই কোহিনুর আক্তার নীলা পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর সিটি হাসপাতালের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, গত ২৯ জুলাই রাত ৯টায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে কোহিনুর আক্তার নীলাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এর পর থেকে থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।

এবার বর্ষার শুরুতেই ঢাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে, এখন তা ছড়িয়ে পড়েছে দেশের অন্তত ৬০ জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৯ জন, যাদের আটজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে সংবাদপত্রে আসা খবরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এ বছর অর্ধশত ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর