,

কুমিল্লায় ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় ছয়টি গরু মারা গেছে।

বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫), একই এলাকার আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঝিনাইদহ থেকে গরুবোঝাই ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই তিন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় ছয়টি গরুও মারা যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর