সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ টাইগারদের মান বাঁচানোর লড়াই

news-image

স্পোর্টস ডেস্ক।। এই সিরিজ থেকে বাংলাদেশের আর পাওয়ার কিছু নেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতা। তারপরও এই ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। শেষ ম্যাচটা জিতে কিছুটা সম্মান রক্ষা করার একটা চেষ্টা থাকবে। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, দেশের দর্শকদের জন্য হলেও এই ম্যাচটা জিততে চান তারা। আজ বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে শুরু হবে সিরিজের শেষ এই ম্যাচটি।

এশিয়ার কন্ডিশনে অনেকদিন হলো বাংলাদেশ কোনো দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়নি। এই ম্যাচটা বাংলাদেশের জন্য সেই অর্থে চ্যালেঞ্জের একটা ব্যাপার। অন্তত হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য লড়তে হবে বাংলাদেশকে।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্যটা বলতে গিয়ে অধিনায়ক তামিম বলছিলেন, ‘হয়তোবা এই সিরিজে আমরা হেরে গেছি। তাই শেষ ম্যাচে জিতলে অন্তত একটু প্রমাণ করতে পারি যে, আমরা প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে আমরা যদি এই ম্যাচটি জিততে পারি ভালো ক্রিকেট খেলে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হলেও এটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আমাদের খেলা দেখছে। তারা আমাদের কাছে প্রত্যাশা করছে, তাদের জন্য হলেও ভালো খেলতে হবে।’

এই শেষ ম্যাচটিও খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ফলে কন্ডিশনের কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই প্রথম ইনিংসে উইকেট ব্যাটিং সহায়ক থাকবে। পরের দিকে আস্তে আস্তে বল এখানে ধীরগতির হয়ে যাবে।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসবে কি না—সেটি নিশ্চিত নয়। তবে গুঞ্জন আছে যে, এই ম্যাচে জায়গা পেতে পারেন এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। তবে একাদশে পরিবর্তনের ব্যাপারে অধিনায়ক তামিম বলেন, ‘আমি এখনো পরিবর্তন নিয়ে কোচের সঙ্গে আলোচনা করিনি। যদি সেটা হয় তাহলেও মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক