,

৫০০ টাকার ফি ৮০০ টাকা নেয়ায় ৪৪ হাজার টাকা জরিমানা

news-image

জেলা প্রতিনিধিঃ ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়ের ঘটনায় চাঁদপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় রোধে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানের সময় সাতটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

স্থানীয় সূত্র জানায়, জরিমানাকৃত এসব ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ৫০০ টাকার পরিবর্তে ৭০০-৮০০ টাকা করে রোগীদের কাছ থেকে আদায় করে। খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ ও জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর