,

হাতের স্পর্শেই জ্বলে উঠছে বাল্ব

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলেই জ্বলে উঠছে বৈদ্যুতিক বাল্ব। অদ্ভুত এই কাণ্ড ঘটাচ্ছে ভারতের তেলেঙ্গানার আদিলাবাদের দুই ভাই-বোন। আদিলাবাদ জেলার ভেলা মন্ডলের সিরসানা গ্রামের ওই ভাইবোনের নাম সমীর এবং সানিয়া। শুধু তারা হাত দিয়ে স্পর্শ করলেই জ্বলে উঠছে এলইডি বাল্ব। কৃষক বাবা শেখ চাঁদ পাশার দুই ছোট্ট সন্তানের এই আজব ক্ষমতা আচমকা তাদেরকে খবরের শিরোনাম করে তুলেছে।

পাশাদের ছোট বাড়িতে এখন নিত্যদিনই ভিড় বাড়ছে। পাশা জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি ঘরের জন্য একটি এলইডি বাল্ব কিনে আনেন। সমীর আবদার করে সেটা বাবার কাছ থেকে নিয়ে ধরতেই বাল্বটি জ্বলে ওঠে। চমকে ওঠেন পাশা। তারপর বেশ কয়েকবার একইভাবে ছেলেকে বাল্বটি স্পর্শ করতে বলেন তিনি। আর প্রতিবারই তাকে অবাক করে জ্বলতে থাকে আলো। ভাইয়ের এই অদ্ভুত ক্ষমতা বোনের মধ্যেও আছে কি-না তা দেখতে মেয়ে সানিয়াকেও বাল্বটি ধরতে বলেন পাশা।

যথারীতি সানিয়ার স্পর্শেও জ্বলে ওঠে বাল্ব। এরপর তিনি নিজে বাল্বটি ছুঁয়ে দেখেন। কিন্তু তখন আর বাল্বটি জ্বলেনি। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে আদিলাবাদ জেলায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর