,

বন্ধ হচ্ছে নকল মোবাইলের নেটওয়ার্ক

news-image

মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি) যাচাই কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ আগস্ট। এর মাধ্যমে নকল বা ক্লোন মোবাইল ফোনের নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তী ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

এ অবস্থায় মোবাইল ফোন হ্যান্ডসেট কেনার আগে সেটটির আইএমইআই’র সঠিকতা যাচাই করে কেনা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ নেওয়ার অনুরোধ করেছে বিটিআরসি।এজন্য মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে পাঠাতে হবে।

*০৬# ডায়াল করে হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে। ১৫ ডিজিটের আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যাবে সেটটি আসল না নকল।বিটিআরসি জানায়, ইতোমধ্যে গ্রাহকরা যে সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছেন অর্থাৎ, যেগুলো ইতোমধ্যে নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সে সব সেট এনইআইআর চালু হলে সরাসরি ডাটাবেজে যুক্ত হবে।

এই প্রযুক্তি চালু হলে নকল হ্যান্ডসেট কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিটিআরসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর