,

কার জন্য সিনেমা ছেড়েছেন সাহারা?

news-image

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। একসময় একের পর এক জনপ্রিয় সিনেমায় তাকে দেখা গেলেও এখন পুরোদস্তর ‘বাঙালি গৃহিনী’ সাহারা। পরিচালক শাহাদাত হোসেন লিটনের সিনেমা ‘রুখে দাড়াও’র মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটলেও তাতে বেশ একটা ভালো করতে পারেননি নায়িকা সাহারা। তবে পরে নিজের আকর্ষণীয় ফিগার, নাচ আর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই নায়িকা।

এমনকি পরবর্তীতে সাহারা শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে সবচেয়ে বেশি জুটি বেঁধে ছবি করেছিলেন।সাহারা ২০০৮ সালে শাকিব খানের সাথে প্রথম ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে জুটি বাঁধেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

শাকিবের নায়িকা হয়ে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাসসহ প্রথম শ্রেণীর সব নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে হেঁটেছেন সাহারা। ওই সময় একের পর এক হিট ছবিও উপহার দিয়েছেন এই নায়িকা।

সাহারা অভিনীত চলচ্চিত্রগুলো হলো- ‘রুখে দাড়াও’, ‘ভাড়াটে খুনি’, ‘তোকে ভালো বাসতে হবে’, ‘নিষ্পাপ মুন্না’,‘সন্তানের মতন সন্তান’, ‘নষ্ট ছাত্র’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘ময়দান’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘সাথী হারা নাগিন’, ‘সাহেব নামে গোলাম’, ‘মাস্তান নাম্বার ১’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম কয়েদী’, ‘খোদার পরে মা’, ‘বিষাক্ত চোখ’, ‘ভালোবেসে বউ বানাবো’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘ডন নাম্বার ১’, ‘বস নাম্বার ১’, ‘বেশরম ছেলে’, ‘ঢাকা টু বোম্বে’, ‘জোর করে ভালোবাসা হয়না’ ইত্যাদি।

মূলত ২০১৫ সালে মাহবুব রহমান মনিরকে বিয়ে করে সাহারা। পরে নিজের ব্যাবসা প্রতিষ্ঠান দেখাশুনা শুরু করেন তিনি। তারপর থেকে মূলত স্বামীকে পেয়ে সিনেমা ছেড়ে দূরে আছেন চিত্রনায়িকা সাহারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর