,

দুই মেয়রই ব্যর্থ: নাসিম

news-image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছেন।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ডেঙ্গুর অবস্থা ভয়াবহ। প্রতিদিনই আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন এ অবস্থা থেকে আমরা মুক্তি পাই।তিনি বলেন, চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন, তা অকল্পনীয়। আশা করছি, এ ধরনের রোগ থেকে অচিরেই মুক্তি পাবো। অন্য রোগের মতো ডেঙ্গুমুক্ত করতে পারব বাংলাদেশকে। দুর্যোগ মোকাবিলা করাই এখন সবার প্রধান দায়িত্ব।

এ বিষয়ে নাসিম বলেন, দুই সিটি করপোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনও দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনও সমাধান হবে না।এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর