,

বিশ্বে যত স’ন্ত্রাস সংঘটিত হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র দায়ীঃ ইরানের রাষ্ট্রদূত

news-image

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর একক কোনো পরাশক্তি নয়। পরিবর্তনশীল বিশ্বে এক সময়ের এই ক্ষমতাধর দেশটির এখন ফাঁকা বুলি ছাড়া কিছুই নেই। এমনকি বিশ্বে যত স’ন্ত্রাস সংঘটিত হচ্ছে তার জন্যও যুক্তরাষ্ট্র দায়ী। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় তার বাসভবনে সাম্প্রতিক বিশ্ব এবং ইরান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব বদলে যাচ্ছে। এখন একক দেশের শক্তি নেই। এখন সব সিদ্ধান্ত পশ্চিম থেকে আসছে না। এখন পূর্ব তার নিজের সিদ্ধান্ত নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্র বলেছিল তিন মাসের মধ্যে সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে। কিন্তু আজ আট বছর ধরে তিনি বহাল। এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একমাত্র শক্তি নয়।

ইরানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করেছে। তাছাড়া ইউনেস্কো ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের এমন মনোভাবই প্রমাণ করে তারা গোটা বিশ্বকে কেমন করে বিরক্ত করে চলছে। রাষ্ট্রদূত রেজা নাফার বলেন, ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। এ কারণেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা সৌদি আরবের চেয়েও ইরানের প্রতিরক্ষা বাজেট অনেক কম।

ছয় হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারে এ অঞ্চলের দেশগুলোই। নতুন ইরানি রাষ্ট্রদূত আশা করেন যে, বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর