,

পাঁচ বছরের নাতনিকে ধ’র্ষণ করলো ৭০ বছরের দাদা

news-image

সিরাজগঞ্জ পৌর এলাকায় পাঁচ বছরের নাতনীকে ধ’র্ষণের দায়ে লম্পট দাদা আব্দুস সাত্তারকে (৭০) ৭ বছরের কা’রাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কা’রাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নি’র্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তারের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায়।ওই ট্রাইব্যুনালের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায় ছেলে আব্দুল খালেকের পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন আব্দুস সাত্তার। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আব্দুস সাত্তার নাতনি তাহমিনা তানজিদ খুশবকে (৫) তার ঘরে ডেকে নিয়ে জো’রপূর্বক ধ’র্ষণ করেন। পরে শিশুটি এই ঘটনা তার মাকে জানায়।

এরপর মা খুশবকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। শা’রীরিক পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড শিশুটিকে ধ’র্ষণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। মামলার শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর