,

পাকিস্তানে বিমান বিধ্বস্তে হয়ে নিহত ১৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, রাওয়ালপিন্ডি শহরের একটি আবাসিক এলাকায় সামরিক বাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ ক্রু সদস্য এবং ১২ বেসামরিক নিহত হয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

একটি প্রশিক্ষণে অংশ নিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে আগুন ধরে যায়। বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় বেশ কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত রাওয়ালপিন্ডি শহরেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত। কি কারণে ওই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

এর আগে ২০১০ সালে বেসরকারি এয়ারলাইন্স এয়ারব্লুর একটি বিমান রাজধানী ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ১৫২ জন আরোহীর সবাই প্রাণ হারায়। পাকিস্তানের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর