,

ঈদের ছুটি বাতিল হচ্ছে স্বাস্থ্য বিভাগের সবার!

news-image

স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিলের ঘোষণা আসছে। সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনামূলক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী দু-চারদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সেবা বিভাগের সবার ছুটি বাতিলের ঘোষণা আসবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

তারা জানান, বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে স্বাস্থ্যসেবা বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি ভোগ না করার আহ্বান জানানো হবে। শুধু তাই নয়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতারাও চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানাবেন।

উল্লেখ্য, সারাদেশে ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদফতরে হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত (২৯ জুলাই) সরকারি ও বেসরকারি হাসপাতালে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শুধু চলতি মাসেই ভর্তি হন ১১ হাজার ৪৫০ জন ডেঙ্গু রোগী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর