,

মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন মন্ত্রী!

news-image

গরু হিন্দুদের দেবতা। তাই হিন্দুদের ভাবাবেগের প্রতি সম্মান জানাতে মুসলিমদের গরু কুরবানি না করার আরজি জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি। তিনি মুসলিমদের বকরি কিংবা ছোট জন্তু কুরবানির কথা বলেছেন।

রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি টিআরএস তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণমাধ্যমের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের কাছে এ আবেদন জানান। তিনি মুসলমানদের গরুর বদলে অন্য কোনও পশু, যেমন ছাগল বা ছোট কোনও জন্তু কুরবানির করারও পরামর্শ দেন।

মন্ত্রী বরেন, ‘আসন্ন কুরবানির ঈদে মুসলিমদের উচিত, গরু কুরবানি থেকে বিরত থাকা। কারণ এ দেশের একটা বড় সম্প্রদায় গরুকে দেবতা রূপে পুজো করে৷ সুতরাং সংখ্যালঘু মুসলমানদের উচিত বড় সম্প্রদায়ের লোকদের ভাবাবেগকেও সম্মান জানানো৷রাজ্য সরকারের এ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘গরু কুরবানি করা নিয়ে যদি কোনো অশান্তি তৈরি হয়, তাহলে আইন নিজের কাজ করবে৷ সেক্ষেত্রে মুসলিমদেরও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

গরু কুরবানি নিয়ে তেলেঙ্গানা রাজ্যে কোনো অশান্তি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক তা তিনি চান না বলেও জানান। কুরবানির ফলে অশান্ত পরিবেশ তৈরি হলে পুলিশ কঠোরতার সঙ্গে সমস্যার সমাধান করবে বলে জানান মেহমুদ আলির৷গত বছরের কুরবানির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত কুরবানির ঈদেও তেলেঙ্গানার একটা অংশে অশান্ত ও অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল। আর তাতে নাগরিক নিরাপত্তায় পুলিশকে নিতে হয়েছিল কঠোর পদক্ষেপ।

সংবাদ মাধ্যমে রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলী সম্প্রীতি উদাহরণ তুলে ধরে ঐতিহাসকি চার মিনারের কথা উল্লেখ করেন। তিনি বলেন-‘চারমিনার হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিষ্টানদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। ঐতিহাসিক ‘চারমিনার’ স্থাপনার চারটি পিলার এই চার ধর্মের প্রতীক হয়ে আজোও দাঁড়িয়ে রয়েছে বলে শান্তির বার্তা দেন মেহমুদ আলি৷

উল্লেখ্য যে, আগামী ১১ আগস্ট দেশজুড়ে মুসলিমদের কুরবানির ঈদ পালিত হবে। তাতে সাম্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য মন্ত্রীর এ আবেদন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর