,

নাসিরনগরে ১২৪টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য একজন কর্মকর্তা ॥ মাঠ পযার্য়ে বেহাল অবস্থা

news-image

আকতার হোসেন ভূইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে ৫টি ক্লাষ্টারে ১২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য মাত্র ১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছে। ফলে প্রয়োজনীয় জনবল সংকটের কারণে একদিকে যেমন অফিসের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অন্যদিকে মাঠ পর্যায়েও বেহাল অবস্থা বিরাজ করছ্। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা,৬ জন সহকারী শিক্ষা কর্মকর্তা,১ জন উচ্চমান সহকারী,২ জন অফিস সহকারী,১ জন হিসাব রক্ষক ও ১ জন এমএলএসএস(পিয়ন)পদের বিপরীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা,একজন সহকারী শিক্ষা কর্মকর্তা ও একজন উচ্চমান সহকারী,একজন হিসাব সহকারী কর্মরত রয়েছে।

দু’ জন অফিস সহকারীসহ চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী নেই দীর্ঘদিন ধরে। ৫ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূণ্য থাকায় উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা বিরাজ করছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় অন্য একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে মাঠ পর্যায়ের কাজে হিমশিম খেতে হচ্ছে।ফলে বিদ্যালয় পরিদর্শন,শিক্ষক-শিক্ষিকাদের ক্লাষ্টার ট্রেনিং এবং শিক্ষকদের হাজিরার বিষয়টি তদারকি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তাছাড়া ৪ জন অফিস সহকারীর স্থলে মাত্র ২ জন কর্মরত থাকায় এর দুরাবস্থার প্রভাব পড়ছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে। প্রয়োজনীয় সংখ্যক অফিস সহকারী না থাকায় বিভিন্ন দাপ্তরিক কাজে ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষকরা।এ উপজেলায় ১২৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে শিক্ষক স্বল্পতা ও আসবাবপত্রের অপ্রতুলতাসহ নানা সমস্যা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সূষ্ঠু তদারকি না থাকার সুযোগে কতিপয় শিক্ষকরা বিদ্যালয়ে আসা-যাওয়া করছে অনেকটা গা ছাড়া ভাবে।এর খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা জনবল সংকটের কথা স্বীকার করে জানান,প্রতিটি ক্লাস্টারের একজন সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের কথা থাকলেও কর্মকর্তার অভাবে অনেকটা জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে।ফলে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর