,

শ্রীলঙ্কায় যাচ্ছেন সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক।। দারুণ আকাল যাচ্ছে বাংলাদেশ দলে। একের পর এক হারে দিশেহারা গোটা দল। জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। তামিমদের সামনে এখন তাই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

আর হোয়াইটওয়াশ এড়াতে দলে সাকিবের প্রয়োজন অনুভব করছেন বোর্ড কর্তারা। তাই বিশ্বকাপের পর ইউরোপ-আমেরিকা ঘুরে দেশে ফেরা সাকিবকে শ্রীলঙ্কা পাঠাতে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। একটি সূত্রে জানা যায়, বিসিবির প্রধান নির্বাচক ও বোর্ড পরিচালকদের একজন এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে যোগাযোগ করছেন। বিষয়টি শেষ পর্যন্ত ঠিক থাকলে ৩১ জুলাই শেষ ম্যাচে সাকিবকে মাঠে দেখা যাবে।

উল্লেখ্য, এই বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাত ১১ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত মাশরাফির ইঞ্জুরির জন্য তামিমকে অধিনায়ক করে শ্রীলঙ্কায় দল পাঠিয়েছে বোর্ড। আর ছুটির জন্য শ্রীলঙ্কা সিরিজের বাইরে আছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর