,

দীর্ঘদিন পর অভিনয়ে নিয়মিত সীমানা

news-image

বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগে সীমানা অভিনীত অর্ক মোস্তফা পরিচালিত ‘শেষ উপন্যাস’ নাটকটি এনটিভিতে প্রচার হয়। এই নাটকে প্রথমবারের মতো জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌর সঙ্গে অভিনয়ের সুযোগ পান সীমানা। নাটকটি এনটিভিতে প্রচারের পর এ অভিনেত্রী তার অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন। আর এরপর থেকেই বিরতির পর অভিনয়ে আবারো ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। গেল ২৬শে জুলাই থেকে সীমানা দুরন্ত টিভির ধারাবাবাহিক ‘টিরিগিরি টক্কা সিজন টু’র কাজ শুরু করেছেন। আগামি ২রা আগস্ট পর্যন্ত তিনি এই ধারাবাহিকের কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। এটি নির্মাণ করছেন শাহাদাৎ হোসেন সুজন। দীর্ঘদিন পর অভিনয়ে নিয়মিত হয়ে দারুণ উচ্ছ¡সিত সীমানা।

তিনি বলেন, ‘শেষ উপন্যাস’ নাটকটিতে অভিনয়ের পর যেন অভিনয়ের প্রতি ভালোলাগা ভালোবাসা আরো বেড়ে যায়। কারণ এই নাটকে আমি আমাদের ড্রিমগার্ল মৌ আপুর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেছেন, সহযোগিতা করেছেন। তার কাছে অনেক কিছুই শিখেছি আমি। আর সত্যি বলতে কী আমার একমাত্র সন্তান শ্রেষ্ঠকে নিয়ে এতদিন একটু বেশি ব্যস্ত থাকায় অভিনয়ে সময় দেয়া হয়নি। এখন থেকে নিয়মিত অভিনয় করবো। সীমানা জানান, আগামি ঈদের জন্য তিনি মাসুম আজিজ, মুরাদ পারভেজ, অর্ক মোস্তফার নাটকে কাজ করবেন।

এদিকে গতকাল ছিলো সীমানার জন্মদিন। কিন্তু এ দিনেও তিনি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। তবে সীমানা বিশ্বাস করেন তার ছোট বোন রুমানা কিছু একটা আয়োজন করে দিনটিকে আনন্দঘন করে তুলবেন। সীমানা জানান, তার জন্মদিনে বরাবরই মিলাদ মাহফিলের আয়োজনের পাশাপাশি এতিম বাচ্চাদের খাওয়ানো হয়ে থাকে। এবারও তাই করার ইচ্ছে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর