,

ধর্মান্তরকরণ বাধ্য করা ইসলাম বিরোধী : ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তার অঙ্গীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আইনের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে পাকিস্তানে সংখ্যালঘুদের সব অধিকার নিশ্চিত করা হবে। ইসলামের ইতিহাসে কোথাও ধর্মান্তকরণে বাধ্য করার কথা বলা হয়নি। যারা এই কাজ করছে, তারা ইসলামের ইতিহাস জানে না, নিজেদের ধর্ম সম্পর্কেও জানেন না। তারা কোরানও বোঝে না।

সোমবার ইসলামাবাদে সংখ্যালঘু দিবসের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে ইমরান খান এসব কথা বলেন। এর আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে বারবার ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ ওঠে। ইমরান খান বলেন, বিয়ে করে, বন্দুকের নল সামনে ধরে কিংবা হত্যার হুমকি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা উচিৎ নয়। তিনি বলেন, ইসলাম শুধুই আল্লার বানী সবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে।

সদ্য মার্কিন সফর সেরে ফিরেছেন ইমরান। পাকিস্তানের জোর করে ধর্মান্তরকরণ করা হয়। এমন খবর প্রায়ই উঠে আসে শিরোনামে। তাই সেই ধরনের ঘটনা নিয়ে যাতে ইমরান খানকে প্রশ্ন করা হয়, তার জন্য ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন মার্কিন কংগ্রেসের ১০ সদস্য।

সেই চিঠিতে মার্কিন কংগ্রেসের সদস্যরা জানিয়েছেন, আমেরিকা অন্তত ৩০ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য করেছে পাকিস্তানকে। অথচ পাকিস্তানের কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। সামাজিক কিংবা আর্থিক পরিস্থিতি বদলায়নি সেখানকার মানুষের। বিশেষত পাকিস্তানের সিন্ধ প্রভিন্সের সমস্যার কথা তুলে ধরা হয় সেই চিঠিতে। সেখানে কীভাবে মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে মানুষ, সেই বিষয়েরও উল্লেখ ছিল।

হিন্দু ও খ্রিষ্টান কিশোরীদের কীভাবে জোর করে ধর্মান্তরিত করা হয়, সেই বর্ণনাও ছিল ট্রাম্পকে দেওয়া চিঠিতে। প্রথমে তাঁদের অপহরণ করা হয়। তারপর জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়। তারপর বয়সে অনেক বড় ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। শুধুমাত্র ২০১৮-তেই সিন্ধ প্রদেশে এরকম ঘটনা ঘটেছে অন্তত হাজার খানেক। আর এই সব ঘটনার জন্য সরাসরি ইমরান খানকে দায়ী করছে মার্কিন কংগ্রেসের ওই সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর