,

জুয়া খেলতে নয়, ক্যাসিনোতে খেতে গিয়েছিলাম: সুজন

news-image

আপনার একটি ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতে চাই। এ প্রশ্নটি শেষ করার আগেই পাল্টা প্রশ্ন ছুড়েন খালেদ মাহমুদ সুজন। বলেন, ক্যাসিনোর ওই ভিডিও নিয়ে তো প্রশ্ন? হ্যা তাই।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের জাতীয় দলের কোচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দ্বিতীয় ওয়ানডে তে পরাজয়ের পর কলম্বোর ক্যাসিনোতে গিয়েছিলেন সুজন। তবে এ বিষয়টি একদমই অস্বীকার করেননি তিনি। কিন্তু সেখানে জুয়া খেলার জন্য যে যাননি তিনি তা জোর গলায় বলেন।

তার ভাষায়, আমার এক বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিলাম। ক্ষুধা পেয়েছিল বলে সেখানে যাই খাওয়ার জন্য। ক্যাসিনোতে শুধু কার্ড খেলা হয় না, খাবারও পাওয়া যায়। সে কারণেই ওখানে যাই।কিন্তু ওখানকার ভিডিও কেউ মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় এ নিয়ে শুরু হয় প্রবল আলোচনা। তবে তাতে বিচলিত নন খালেদ মাহমুদ, আমি জানি, আমি কেন সেখানে গিয়েছিলাম। কার্ড খেলার তো প্রশ্নই ওঠে না।

বাংলাদেশ জাতীয় দলের সিরিজ চলছে; কোচ হিসেবে আমার সমস্ত মনোযোগ সেখানে। ক্যাসিনোতে এক বাঙালি ছিলেন। তিনি আমার কাছে কার্ড চাইলে তাকে কার্ডও দিই। ব্যস, এইটুকুই। এখন এ নিয়ে যদি ফেসবুকের মতো জায়গায় আলোচনা-সমালোচনা হয়, তাতে আমার কী করার আছে?

উল্লেখ্য, শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে। সামনে আছে হোয়াইটওয়াশ হওয়ার শংকা। দলের এমন অবস্থার মাঝে ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনকে কলম্বোর, বেলিস ক্যাসিনো’তে যাওয়ার ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে।১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সুজন একজন নারী ওয়েটারের হাত থেকে ব্যাংকের এটিএম অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করছেন। এরপর তিনি এগিয়ে যান একটি জুয়ার টেবিলের দিকে।

এর আগে ২০১৫ বিশ্বকাপেও তিনি ক্যাসিনো বিতর্কে জড়িয়েছিলেন। জাতীয় দলের ম্যানেজার হিসেবে ওই বিশ্বকাপে গিয়ে তিনি অস্ট্রেলিয়ার একটি ক্যাসিনোতে ক্যামেরাবন্দি হন। সেবারও তিনি জুয়ার কথা অস্বীকার করে জানান, রাতের খাবার খুঁজতে ক্যাসিনোতে গিয়েছিলেন। এবার জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ সুজনের মুখে একই বক্তব্য শোনা গেল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর