,

অসুস্থ মুক্তিযোদ্ধা পিতাকে পি’টিয়ে ঘরছাড়া করলেন পুত্র।

news-image

বেতাগীতে অসুস্থ মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান (৭৫) কে পি’টিয়ে ঘরছাড়া করেছে তার পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৫)। উপজেলার দেশান্তরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খানের বড় ছেলে মোঃ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় ডিমের ব্যবসা করে আসছিল। ব্যবসায় ভাটা পরায় ৬ মাস পূর্বে বাড়ীতে এসে বসবাস শুরু করে। আসার পর পরই অসুস্থ পিতা সংসারের বোঝা হওয়ার ফলে তাকে ঘর ছেড়ে দেওয়ার জন্য তার উপর নানা ধরনের নি’র্যাতন শুরু করে। এ কারনে দুই বোন পিতার বাড়ীতে বেড়াতে আসে।

রবিবার (২৮ জুলাই) রাত ৯ টার দিকে ঐ বিষয় বোনেরা দেলোয়ারের কাছে জিজ্ঞাসা করলে কথা কাটাকাটির এক পর্যায়ে দেলোয়ার ও তার স্ত্রী পারভীন বেগম (৩৬) কন্যা মুক্তা আক্তার (১৮) মিলে আলী আহম্মদ খান তার মেয়ে খাদিজা বেগম (৩৮) ও হালিমা বেগম (২৮) কে লাঠি দিয়ে পি’টিয়ে আ’হত করে এবং ঘর ছেড়ে চলে যাওয়ার ‘হুমকি দেয়।

খাদিজা বেগম ও হালিমা বেগম অভিযোগ করেন, অসুস্থ পিতার জীবন রক্ষার জন্য সোমবার (২৯ জুলাই) আমাদের বাসা বরিশালে নিয়ে আসতে বাধ্য হয়েছি।এ বিষয়ে দেলোয়ারের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর