,

জেলা পর্যায়ে জাতীয় পরিচয়পত্র ছাপানো বন্ধ

news-image

নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কাজ বন্ধ করা হয়েছে। নাগরিকদের সুবিধার কথা চিন্তা করে জাতীয় পরিচয়পত্র ছাপার কাজ শুরু করা হলেও তিন মাসের মধ্যে তা বন্ধ করলো নির্বাচন কমিশন (ইসি)।

‘টেকনিক্যাল’ সমস্যার কারণ দেখিয়ে সোমবার (২৯ জুলাই) এ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। জেলা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম।

এতে বলা হয়েছে- ‘সব জেলা নির্বাচন অফিসকে জানানো যাচ্ছে যে, টেকনিক্যাল সমস্যার কারণে জেলা নির্বাচন অফিস থেকে হারানো কার্ড প্রিন্ট হচ্ছে না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হারানো কার্ড প্রিন্ট করা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন’।

টেকনিক্যাল সমস্যার কারণ জানতে গেলে কর্মকর্তারা বলেছেন, এনআইডি সার্ভার ডাউন থাকায় মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এটা সাময়িক বলে জানিয়েছেন তারা।

এর আগে গত ২০ এপ্রিল থেকে জেলা পর্যায়ে এনআইডি ছাপানোর শুরু করে নির্বাচন কমিশন। তবে এই সেবাটি কেবলমাত্র হারানো কার্ড বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড উত্তোলনের ক্ষেত্রে দেওয়া হতো। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর