,

চট্টগ্রামের ‘নগর চাবি’ পাচ্ছেন সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ সেমিতে উঠতে না পারলেও ব্যাট হাতে ৬০৬ রান ও বোলিংয়ে ১১ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব আল হাসান।বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।

মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণিল আয়োজনে তার হাতে নগর চাবি তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। উল্লেখ্য, দেশের প্রথম কোনও খেলোয়াড় নগর চাবি পাচ্ছেন। যে ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল সেখানে সাকিবকে সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে রোববার বিকালে সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়র বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি কেবল ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর