,

স্বামী হারালেন সুলতানা কামাল!

news-image

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালের স্বামী আয়কর আইনজীবী ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী সুপ্রিয় চক্রবর্তী আর নেই।আজ সোমবার (২৯ জুলাই) রাত ৮টা ৪৪ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃ*ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি স্ত্রী সুলতানা কামাল, এক মেয়ে দিয়া সুদেষ্ণা চক্রবর্তীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি ময়মনসিংহের কুমুদিনী হাসপাতাল দাতব্য চিকিৎসালয়ে নিজের মরদেহ দান করে গেছেন।

স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে তার শরীরের অবস্থা আরও খারাপ হলে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ দিকে তার নিউমোনিয়া বেড়ে যায় এবং শ্বাসকষ্টতে ভুগতে থাকেন। পরে আজ সোমবার রাতে স্ট্রোকের কারণে তিনি মারা গেছেন।সিলেটের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে দক্ষ সংগঠক হিসেবে সুপ্রিয়কে স্মরণ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তার মৃ*ত্যুতে শোক জানিয়েছেন তিনি।

সুপ্রিয় চক্রবর্তী ১৯৪৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রথমে শিক্ষকতা পেশায় যুক্ত হলেও ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি আইন পেশায় যুক্ত হন। তিনি সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সুপ্রিয় চক্রবর্তী ছিলেন পঞ্চম।

সুপ্রিয় সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ছিলেন, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সিলেটের সহ-সভাপতি দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া সিলেট ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। আইন পেশার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন সুপ্রিয় চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর