,

নাঙ্গলকোটে ১০ বছরের ছোট কিশোরের সঙ্গে তরুণীর বিয়ে

news-image

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় ১৭ বছরের এক কিশোরের সঙ্গে একই গ্রামের ২৭ বছরের এক তরুণীর বিয়ে হয়েছে। গত শুক্রবার উপজেলার ভোলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আজ সোমবার ওই কিশোরের বাবা মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের বয়স ১৭ বছর এবং মেয়ে বিউটির বয়স ২৭ বছর। মেয়ের দুলাভাই খলিলসহ স্থানীয় কিছু লোকজন গত শুক্রবার তাকে রাস্তা থেকে ধরে নিয়ে জোরপূর্বক চার লাখ টাকা কাবিন করে বিয়ে দেয়।’

এই বিষয়ে মুক্তার হোসেন আরও বলেন, ‘ছেলের বয়স যেহেতু কম এইটা বাল্য বিয়ের আওতাভুক্ত হয়। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেবো।’

কনে বিউটির বাবা আবুল হোসেন বলেন, ‘ছেলে-মেয়ে পালিয়ে গিয়ে চার লাখ টাকা কাবিনে বিয়ে করেছে।’

ওই বিয়ের কাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিয়ের সময় সব কাগজপত্র জমা দেওয়ার কারণে বিয়ের কাজ সম্পূর্ণ করেছি। কিছুদিন পর সফিক নামে এক লোক জন্মনিবন্ধন ফরমসহ এসে পাত্রের অপ্রাপ্ত বয়সের প্রমাণ দেখান।’

তিনি আরও বলেন, ‘মেয়ের পরিবারকে বলেছি যদি কাগজপত্র গরমিল থাকে তাহলে তারা কাবিননামা পাবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর