,

নোবেল গতকাল ভালো পারফর্ম করেছে : প্রিন্স মাহমুদ

news-image

নোবেল গতকাল যা গেয়েছে অনেক ভালো গেয়েছে। অনেক ভালো পারফর্ম করেছে। অরিজিনাল গায়কের সঙ্গে তো তুলনা করা যাবে না। সেটা ভিন্ন বিষয়। তবে গতকাল সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে নোবেলের পারফর্ম ছিল বেশ ভালো।

কালের কণ্ঠকে কথাগুলো বলছিলেন জনপ্রিয় গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ। এদিন নোবেল গেয়েছিলেন ‘বাংলাদেশ’ গানটি এই গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। গেয়েছিলেন মাহফুজ আনাম জেমস। পিয়ানো অ্যালবামের এই গানের সঙ্গীত আয়োজন করেছিলেন মানাম আহমেদ। অ্যালবামের অনেক গানের সাথে ‘বাংলাদেশ’ গানটিও তুমুল জনপ্রিয় হয়।

রবিবার ফেসবুক হ্যান্ডেলে প্রিন্স মাহমুদ লিখেন, এখন জি বাংলা সারেগামাপা গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে। একটু পরেই নোবেল আমার কথা ও সুরে জেমস এর ‘বাংলাদেশ’ গানটি গাইবে। ওর একটা ভাল অবস্থান নিশ্চয়ই কামনা করছি। তবে বিচারকদের রায়ে অবস্থান যাই হোক, আমরা তাঁকে অভিনন্দিত করবো।

তিনি বলেন, ‘নোবেলের এখন মাত্র শুরু। সামনে অদেখা সঙ্কীর্ণ পথ একে বেঁকে উচ্চ হতে উচ্চতর চুড়ায় উঠে গিয়েছে। এই পথ বেয়েই সততা ও নিষ্ঠার সাথে তাঁকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে হবে। এগিয়ে যাও নোবেল বিনয়, সততা ও নিষ্ঠার সাথে।’

এবারের সারেগামাপা’তে প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে ১ম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান। সারেগামাপা-এর এবারের চূড়ান্ত পর্যায়ে যাঁরা নির্বাচিত ছিলেন সুমন মজুমদার, অঙ্কিতা ভট্টাচার্য, গৌরব সরকার, নোবেল, স্নিগ্ধজিৎ ভৌমিক, প্রীতম রায়। বিজয়ী অঙ্কিতা পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ রুপি ও একটি নতুন গাড়ি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর