,

বাঘ দিবসে বাঘের পেটে গেল সুন্দরবনের অর্জুন মন্ডল

news-image

আজ সোমবার ছিল আন্তর্জাতিক বাঘ দিবস। আর এদিনই সুন্দরবনের ভারতের অংশে পীরখালির জঙ্গল থেকে একজনকে টেনে নিয়ে গেল বাঘ। দেশটির বনদপ্তরে খবর দেওয়া হলেও এখনো নিখোঁজ অর্জুন মন্ডলের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, সোমবার আরো কয়েকজনের সঙ্গে পীরখালির জঙ্গলে গেছিলেন অর্জুন মন্ডল। মূলত কাঁকড়া ধরতেন তিনি। সেই কাঁকড়া ধরতে গিয়েই হঠাতই তার ওপর হামলা চালায় একটি বাঘ। তুলে নিয়ে যায় ওই জেলেকে। বাকিরা চেষ্টা করলেও আটকানো যায়নি।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্যমতে, এক শতাব্দী আগে সারাবিশ্বে বাঘ বিচরণ করতো এক লাখেরও বেশি। আর এখন পৃথিবীতে শতকরা ৯৫ শতাংশ কমে ৩ হাজার ৯০০টি বাঘ বেঁচে আছে। বাংলাদেশে বাঘের একমাত্র আবাস্থল সুন্দরবনেও কমেছে বাঘের সংখ্যা। তবে আশার কথা হচ্ছে, গত তিন বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি থেকে বেড়ে এখন ১১৪টি হয়েছে।

আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, তার দেশে বর্তমানে তিন হাজার বাঘ রয়েছে। ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে দেশে বাঘের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা