,

তিনটি কাজ করলেই ডেঙ্গ‍ু থেকে নিরাপদ

news-image

প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। শিশু থেকে বৃদ্ধ, পুলিশ থেকে কেরানি- কেউ বাদ যাচ্ছেন না এ রোগ থেকে। ডেঙ্গু ভাইরাস চার টাইপের হয়ে থাকে। এই ভাইরাস প্রতিরোধ করার মতো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এখনো! সুতরাং প্রতিকারের দিকে না গিয়ে চলুন আমরা প্রতিরোধের দিকে যাই।
কীভাবে প্রতিরোধ করা সম্ভব?

১. এডিস মশা সাধারণত দিনের বেলায় বা উজ্জ্বল আলোতে কামড়ায়। তাই এই সময়ে বাসায় থাকলে শরীর যথাসম্ভব আবৃত রাখার চেষ্টা করুন।

২. মশার কামড় থেকে বাঁচার জন্য এই মৌসুমে দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন। বাসার জানালায় নেট লাগাতে পারেন। যাতে করে বাইরের মশা ভেতরে প্রবেশ করতে পারবে না।

৩. খোলা কোন পাত্রে ৫ দিনের বেশি পানি রাখা যাবে না। খোলা পাত্রে পরিষ্কার পানি থাকলে প্রতিদিন একবার করে চেক করুন। এডিস মশার লার্ভা পেলে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে লার্ভা ধ্বংস করে দিন।

কীভাবে বুঝবেন ডেঙ্গু হয়েছে?-নিন্মোক্ত লক্ষণগুলো মনে রাখুন। এইসব লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিন রোগীকে।

১. গুরুতর মাথা ব্যথা ২. চোখের পেছনের দিকে ব্যাথা ৩. অবসাদ ৪. বমি বমি ভাব ৫. মাংস পেশী ও জয়েন্টে ব্যথা ৬. বমি হওয়া ৭. শরীরে র্যাশ ৮.হঠাৎ অনেক জ্বর। এগুলো ডেঙ্গুর স্বাভাবিক লক্ষণ।

এবারের ডেঙ্গু অন্যান্যবারের চেয়ে একটু আলাদা-এবারের ডেঙ্গু সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ এবিএম আবদুল্লাহ বেলন, এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি, র্যাশ দেখা যায় না, রক্তক্ষরণও হয় না। হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথাও হয়না। ফলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত। তাই গুরুত্ব দেন না। জ্বর চলে যাওয়ার পরে প্লাটিলেট ভেঙ্গে ব্লাডপ্রেসার কমে কলাপস করে। জ্বরের সাথে বমি ও লুজ মোশনও ডেঙ্গুর লক্ষণ। ফলে এবার মৃত্যুর হার বেশি।

এবারের ডেঙ্গু হেমোরেজিক নয়, শকড সিনড্রম। তাই পরামর্শ অল্প বা বেশি যেকেনো মাত্রার জ্বর হলেও দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। অপেক্ষা করা চলবে না। ডেঙ্গু থেকে মুক্ত থাকুন ও নিজের রক্তের গ্রুপ জানা থাকলে ডেঙ্গুতে আক্রান্ত যে কাউকে রক্ত দিতে এগিয়ে আসুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর