সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ লাখ টাকা বৈধ দাবি, আদালতের প্রশ্নে আটকে গেলেন পার্থ

news-image

বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সিলেটের বর্তমান ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এর আদালতে হাজির করে আসামিকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন।

আসামি পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের জামিন শুনানি সময় আদালত জানতে চান, আপনি কত টাকা বেতন পান এবং এ টাকা আপনি কোথায় পেয়েছেন?

জবাবে পার্থ বণিক বলেন, ৩৯ লাখ টাকা তার সঞ্চয়পত্রের টাকা। এই টাকা তিনি পোস্ট অফিস থেকেই তুলেছেন। আদালত তখন জানতে চান, এই টাকা কি আপনার আয়কর বিবরণীতে দেখিয়েছেন? জবাবে পার্থ বণিক বলেন, এই টাকা আয়কর বিবরণীতে দেখানো হয়নি। তার আইনজীবী ভুলবশত এ টাকা আয়করে দেখাননি। পার্থ গোপাল বণিক বারবারই আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।

ডিআইজি বণিকের আইনজীবী আব্দুর রহমান হাওলাদার আদালতকে বলেন, দুদক যে ৮০ লাখ টাকা জব্দ করেছে, তা পার্থ বণিকেরই টাকা। এই টাকা সম্পূর্ণ বৈধ টাকা। পার্থ বণিকের ৩৯ লাখ ৩৩ হাজার টাকা বৈধ টাকা। বাকি টাকা তাঁর মা এবং শাশুড়ির সঞ্চয়পত্রের টাকা। বৈধ এই টাকা ফ্ল্যাট কেনার জন্য রাখা হয়েছিল। তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করেছে দুদক।

পার্থ গোপাল বণিকের অপর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, দুদক পার্থ বণিকের ঘর থেকে যে ৮০ লাখ টাকা উদ্ধার দেখিয়েছে, তা তার নিজের টাকা। দুদকের কাছে পার্থ বণিকের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয়নি। বাংলাদেশি টাকা ঘরে রাখা কোন আইনে অপরাধ নয়। পার্থ গোপাল বণিকের এ টাকা সাদা টাকা। এই টাকা কালোটাকা নয়। ফ্ল্যাট কেনার জন্য বাসায় নিয়ে আসা হয়েছিল।

তবে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, দুদক পার্থ গোপাল বণিকের বাসা থেকে যে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে, তা ঘুষের টাকা, অবৈধভাবে উপার্জিত টাকা। পার্থ গোপাল বণিক একজন সরকারি কর্মকর্তা। তার বছরে আয় ৬ লাখ ৮৭ হাজার টাকা। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। তল্লাশি চালিয়ে তার বাসা থেকে অবৈধভাবে উপার্জিত ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ গোপালের আইনজীবীরা যা বলছেন, তা কল্পকাহিনি ছাড়া আর কিছুই নয়।

জামিনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁকে এ মুহূর্তে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হোক। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এ অপরাধের সঙ্গে আর যাঁরা জড়িত আছেন, তাদের খুঁজে বের করা হবে।

আদালত উভয়ে পক্ষের বক্তব্য শুনে পার্থ গোপাল বণিকের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহারে আসামির বিরুদ্ধে বিরুদ্ধে দণ্ডবিধি ১৬১, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ও সিলেটের বর্তমান ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের বাসা থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার বৈধ উৎস পায়নি দুদক। চট্টগ্রাম কারাগারে দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান পর্যায়ে তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়। উদ্ধারকৃত টাকার বিষয়ে তিনি (পার্থ) স্বীকারোক্তি দিয়েছেন। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনুসন্ধান কর্মকর্তা জব্দকৃত টাকার বৈধ উৎস খুঁজে পাননি। তার (পার্থ) বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মানি লন্ডারিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা হবে। বেলা ১২টায় পার্থ গোপাল বণিককে আরো জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হয়। এরপর তাকে আদালতে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক