,

ভিডিও কলে আওয়ামী লীগ নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

news-image

ডেঙ্গু, বন্যাসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে ধানমণ্ডিতে দলটি সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর জরুরি সভায় ২৫-৩০ মিনিট ব্যাপ্তির এই ভিডিও কলে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেন তিনি। পরে সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাংবাদিকদের অবহিত করেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী লন্ডন থেকে আমাদের সাথে কথা বলেছেন। প্রায় ২৫-৩০ মিনিটের মতো তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ তিন দিনব্যাপী কর্সসূচী পালন করবে।

ডেঙ্গু পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করে তিনি বলেন, শুধু সরকারি দায়িত্বের মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমিত করতে চাই না। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদেরও (দলের) করণীয় আছে। এ চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়, সমন্বিতভাবে চেষ্টা করে ডেঙ্গুকে আমরা জয় করব।

ওবায়দুল কাদের বলেন, দেশের ২১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তাই জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে- রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিন দিন ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।সাংবাকিদকের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথা বার্তায় ‘স্লিপ অব টাং’ হতে পারে, তবে তারা কাজ-কর্মে আন্তরিক।

এ সময় ফেরিঘাটে একজন যুগ্ম সচিবের গাড়ির জন্য ফেরি আটকে থাকায় এক কিশোরের মৃত্যু প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন ক্ষমতায় আছেন, যে যত ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী হোন না কেন, সে আমাদের দলের হোক, সরকারের হোক, কেউ অন্যায় করে পার পাবেন না। প্রত্যেকটা বিষয়ে তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করে, তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।

‌উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের ব্যাপারে দলীয় অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আপনারা জানেন গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত ছিল যে উপজেলা নির্বাচনে যারা সরাসরি বিদ্রোহ করেছে কিংবা বিদ্রোহে মদদ দিয়েছে, এ দুই ধরনের লোককে শোকজ, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। যেহেতু বিষয়টি সারা দেশে বিভিন্ন জেলা-উপজেলার, সেখানে আমাদের একটি টিমওয়ার্ক আছে। তাদের অভিযোগগুলো আমাদের আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আটটি টিমের কাছে গেছে। বন্যার কারণে আমরা যাচাই-বাছাইয়ের জন্য সময় নিচ্ছি। প্রক্রিয়াটা কোনোভাবেই স্থগিত বা বাদ হয়ে যাচ্ছে, সেটা আসলে সত্য নয়। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, প্রক্রিয়া শেষ হলে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর