,

এবার মাকে নিয়ে হজে যাবেন সাকিব

news-image

গতবার হজ করেছেন। আগেই জানা এবারও তিনি হজে যাবেন। পবিত্র হজব্রত পালনের জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।কিন্তু ঠিক কবে কখন হজে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার? তা জানতেই রাজ্যের আগ্রহ, কৌতূহল ভক্ত-সমর্থকসহ সবার। অনেক আগেই বাংলাদেশ থেকে চলতি বছরের হজে ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এবার হজ করবেন, তাদের বড় অংশ ইতোমধ্যে চলেও গেছে।

সাকিব ভক্তসহ অনেকেই ধরে নিয়েছিলেন যেহেতু পবিত্র হজের সময় নিকটবর্তী, তাই সাকিব আল হাসানও হয়তো হজে চলে গেছেন। কিন্তু আসলে তা নয়। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলে দীর্ঘ ছুটি কাটানো সাকিব দেশে না ফিরে বিদেশ ভ্রমণে বেরিয়েছিলেন।

বিদেশ ভ্রমণের শেষ অংশে সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী শিশির ও কন্যা আলাইনাকে নিয়ে সময় কাটানোর পর গত ২৭ জুলাই শনিবার সকালে দেশে ফিরেছেন বিশ্বকাপে ব্যাট ও বল হাতে (৬০৬ রান ও ১১ উইকেট) অসাধারণ অলরাউন্ডিং পারফরম্যান্স দেখানো সাকিব।এদিকে হজে যাওয়ার ব্যাপারে মিডিয়ার কাছে সাকিব কোনো কথা না বললেও, তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, সাকিব এবার তার মাকে নিয়ে হজে যাবেন।

উল্লেখ্য, সাকিব গত বছর হজে গিয়েছিলেন সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। সে কারণেই অন্য দশজনের মতো অত দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, হাতেগোনা ৭-৮ দিনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতোই হজ পালন করেছিলেন সাকিব। তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবার সাকিব তার নিজের মতোই হজে যাবেন। এবার সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে। তবে যাওয়ার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে আগস্ট মাসের ২-৩ তারিখ সাকিব ঢাকা ত্যাগ করতে পারেন বলে সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, সাকিব মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রিকে যুক্তরাষ্ট্রে রেখে একা দেশে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর