,

বিয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে দক্ষিণ কোরিয়ার নারীরা

news-image

ব্যাপক এক সমস্যায় পড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির নারীরা দিন দিন বিয়ে ও মাতৃত্বের প্রতি আগ্রহ হারাচ্ছে। শুধু নাই নয়, বিয়ে না করতে তারা একটি আন্দোলনও শুরু করেছে। দক্ষিণ কোরিয়া সরকারের এক পরিসংখ্যানে জানা গেছে, ২০১০ সালে যেখানে দেশটির ৬৪.৭ শতাংশ নারী মনে করতেন বিয়ে তাদের জন্য জরুরি; সেখানে ২০১৮ সালে এসে ৪৮.১ শতাংশ নারী জানায়, তারা বিয়েকে জরুরি মনে করেন না।

আর এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরীয় নারীদের বিয়ের প্রতি অনীহা দেশটির সরকারকে সত্যিই চিন্তায় ফেলে দিয়েছে। কেননা বিশ্ব ব্যাংকের এক তথ্যানুযায়ী উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় জন্মহার সবচেয়ে কম। বিয়ের প্রতি অনীহা প্রকাশ করে যেসব সামাজিক আন্দোলন শুরু হয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে সোলো-ডারিটি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউব স্টার বায়েক হা-না ইউটিউবে এই ‘সোলো-ডারিটি’ চ্যানেলটি পরিচালনা করেন।

পেশায় অ্যাকাউন্ট্যান্ট বায়েক বলেন, আমার বয়স ৩০-র কোঠায় হওয়া সত্ত্বেও আমি অবিবাহিত থাকায় বা মা না হওয়ায় সমাজের মনোভাব এমন যে আমি ব্যর্থ। নিজেকে কারও ভাবার চেয়ে, এখন আমি নিজের ভবিষ্যৎ নিয়ে আরও উচ্চাকাক্ষী হতে পারি। বায়েক কিন্তু তার চ্যানেলে বেশ সাড়াও পাচ্ছেন। মাত্র পাঁচ মাসে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৩ হাজার।

আরও একটি গ্রুপ আছে যারা বিয়ে না করার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার নারীদের উৎসাহ দিয়ে থাকে। ওই গ্রুপের নাম হচ্ছে- ‘এলিট উইদাউট ম্যারেজ, অ্যাম গোয়িং ফরওয়ার্ড’। এই গ্রুপের সদস্যরা নিজেদের ‘বি-হোন’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। যারা বিয়ে করেননি তাদের দক্ষিণ কোরিয়ায় ‘বি-হোন’ বলা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর